
নিউজ ডেস্কঃ সদ্য প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুবাই আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি এই সভার আয়োজন করে। গতকাল শুক্রবার (১০ই ফেব্রয়ারি) বেলা দুইটা থেকে দুবাই আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে দুবাই মাউন্ট রয়েল হোটেল হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুবাই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরয়োয়ার উদ্দিন মহুরির পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন আমিরাত আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ।
বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ৫ আসনের মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারজাহ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজান মিয়াজী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক কাসেম, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিবুল মোস্তফা, আমিরাত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রোকসানা চৌধুরী ও দুবাই আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম কিবরিয়া প্রমুখ ।
বক্তারা বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে লড়াই করে দেশকে শত্রুমুক্ত করার ক্ষেত্রে বীরত্বপূর্ণ অবদান রেখেছিলেন। সংসদীয় রাজনীতিতে তার দক্ষতা ও অভিজ্ঞতা অতুলনীয়। তিনি স্বাধীনতার পর সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তার মৃত্যুতে জাতি একজন বীর মুক্তিযোদ্ধাকে হারিয়েছে। দুবাই আওয়ামী লীগের সহ-সভাপতি দলোয়ার হোসেন, দুবাই আওয়ামী লীগের সহ-সম্পাদক সৈরভ হোসেন, দুবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সঞ্জয় ঘোষ, দুবাই আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহিনা আকতার রনি, আল-আবির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দুবাই আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিক, দুবাই আওয়ামী লীগের অর্থ সম্পাদক জাবেদুল ইসলাম-সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।