News71.com
 International
 11 Feb 17, 12:12 PM
 236           
 0
 11 Feb 17, 12:12 PM

বিশ্বের সবচেয়ে ভারী মানুষ মিশরের ইমন চিকিৎসার জন্যে মুম্বই ।। শারিরিক ওজন ৫০০ কেজি

বিশ্বের সবচেয়ে ভারী মানুষ মিশরের ইমন চিকিৎসার জন্যে মুম্বই ।। শারিরিক ওজন ৫০০ কেজি

 

আন্তর্জাতিক ডেস্কঃ ৩৬ বছরের ইমন আহমেদ, বিশ্বের সবচেয়ে ভারী ওজনের মানুষ অবশেষে মুম্বই এসে পৌঁছলেন চিকিত্সার জন্যে। তাঁর ওজন প্রায় ৫০০ কেজি। এখানে তাঁর ওজন কমানোর জন্যে চিকিত্সা শুরু করবে চিকিত্সকরা। আজ ভোর ৪টার সময় মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ইমন। গত ২৫ বছরে বাড়ি থেকে বেরোতেও পারেননি ইমন। এখন আগামী এক মাস তাঁর ওপর লক্ষ্য রাখবে চিকিত্সকরা ।

তারপর অস্ত্রোপচার করা হবে। বর্তমানে মুফাজ্জল লাকদাওয়ালার অধীনে তাঁর চিকিত্সা চলছে। লাকদাওয়াল এবং তাঁর টিমের তত্ত্বাবোধানে গত ৩ মাস ধরে রয়েছেন ইমন। তাঁরাই ইমনকে মিশরের অ্যালেকজান্দ্রিয়া থেকে মুম্বই আনার সমস্ত ব্যবস্থা করেছেন। ইমনকে মিশর থেকে ভারতে আনা মোটেই খুব একটা সহজসাধ্য কাজ ছিল না। কিন্তু একদল দক্ষ চিকিত্সকের নেতৃত্বে সেই কাজ সম্ভব হয়েছে। ইমন এখানে তাঁর বোন সাইমা আহমেদের সঙ্গে এসেছেন। ইমনকে এখানে আনার জন্যে এক বিশেষ ধরনের খাটও তৈরি করা হয়েছিল ।

তার সাহায্যে ইমন বিমানে ওঠেন এবং এখানে বিমান থেকে নামিয়ে গন্তব্যে নিয়ে যাওয়া হয়। ইমন যে বিমানে এসেছে সেখানে জুরুরিকালীন ভিত্তিতে পোর্টেবেল ভেন্টিলেটর, অক্সিজেন সিলিন্ডার সহ আরও অনেক গুরুত্বপূর্ণ ওষুধ সঙ্গে রাখা হয়েছিল। ইমনকে বিমানবন্দর থেকে হাসপাতালে আনা হয় ট্রাকে করে। সেই ট্রাকের পিছনে ছিল অ্যাম্বুলেন্স এবং পুলিশের এসকর্ট ভ্যান। সইফি হাসপাতালে ইমনের জন্যে বিশেষ একটি ঘরও তৈরি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন