News71.com
 International
 11 Feb 17, 01:02 PM
 233           
 0
 11 Feb 17, 01:02 PM

মাসুদ আজহার ইস্যুতে ভারতকে নিজেদের অবস্থান সুস্পষ্ট করে দিল চীন । ।

মাসুদ আজহার ইস্যুতে ভারতকে নিজেদের অবস্থান সুস্পষ্ট করে দিল চীন । ।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফের জৈইশ ই মোহাম্মদ গ্রুপের প্রধান মাসুদ আজহারের ব্যাপারে নিজেদের অবস্থান সুস্পষ্ট করে দিল চীন। সেইসাথে জানিয়ে দিয়েছে, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের সব সদস্যকেই নিয়ম মানতে হবে। তারপরই মাসুদ আজহারকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করা যেতে পারে। নির্দিষ্ট নিয়মের বাইরে গিয়ে আমেরিকার আনা প্রস্তাবে তারা সায় দেবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং এক বিবৃতিতে বলেন, ‘দু’দিন আগেই মাসুদ আজহারের ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে বেইজিং। চীন জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের দায়িত্বশীল সদস্য এবং গুরুত্বপূর্ণ অংশ। এমন কিছু তারা করবে না যাতে জাতিসঙ্ঘের নিয়ম বা নীতিতে আঘাত লাগে।আমরা আশাবাদী অন্য দেশগুলোও সেই নিয়ম মেনে চলবে।’

এর আগে ভারতের পর মাসুদ আজহারকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করার জন্য প্রস্তাব এনেছিল আমেরিকা। কিন্তু উপযুক্ত প্রমাণ নেই, এই দাবিতে চীন সেই প্রস্তাবে কৌশলগত স্থগিতাদেশ চেয়ে বিষয়টি আরো ছয় মাস পিছিয়ে দেয় চীন৷ এরপরই ভারতের পক্ষ থেকে চিনের এই পদক্ষেপের বিরুদ্ধে কূটনৈতিক বিরোধিতা করা হয়। সেই প্রসঙ্গেই গতকাল শুক্রবার বিবৃতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারত অভিযোগ করছে, ২৬/১১ মুম্বই হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ পাকিস্তানের মাসুদ আজহার। তাকে জাতিসঙ্ঘ সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আগেও ভেটো প্রয়োগ করেছিল চীন৷

গত বছর ভারত যখন এই মর্মে জাতিসঙ্ঘে আবেদন জানিয়েছিল, তখনও চীন ‘টেকনিক্যাল’ স্থগিতাদেশ চেয়ে ভেটো দিয়েছিল৷ ১৫ সদস্যভুক্ত জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের মধ্যে চীনই একমাত্র দেশ, যারা আজহারকে ‘সন্ত্রাসী’ হিসাবে চিহ্নিত করার বিরোধিতা করছে৷ জাতিসঙ্ঘের সন্ত্রাসী তালিকাভুক্ত হলে আজহারের সম্পত্তি বাজেয়াপ্ত ও তার চলাফেরায় নিয়ন্ত্রণ আরোপ-সহ একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হবে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন