News71.com
 International
 11 Feb 17, 01:26 PM
 229           
 0
 11 Feb 17, 01:26 PM

ইসরাইলের নতুন বসতি স্থাপন আইন ও ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়ায় কোন প্রকার সহায়তা করবেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ।।

ইসরাইলের নতুন বসতি স্থাপন আইন ও ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়ায় কোন প্রকার সহায়তা করবেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলের নতুন বসতি স্থাপন আইন ও ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় সহায়তা করবে না। তিনি শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে ইসরাইলের যুক্তিসঙ্গত আচরণ করা উচিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমি ওই অঞ্চলে শান্তি দেখতেই চাই। দুই পক্ষই যদি ভাল আচরণ করে তাহলে আমরা সেই কাজটি করতে পারবো। প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাত্কারে এসব কথা বলেন। আগামী ১৫ই ফেব্রুয়ারি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে। এর মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প তার কট্টর ইসরাইলপন্থী নীতি পরিবর্তন করার ইঙ্গিত দিলেন ।

এদিকে নাইন-ইলেভেন সংক্রান্ত মামলার জন্য লবিং করতে ট্রাম্প হোটেলে অবস্থান করছে সৌদি আরবের একটি প্রতিনিধি দল। অন্যদিকে ট্রাম্প পুতিনের সঙ্গে ফোনালাপে ওবামা আমলে রাশিয়ার সঙ্গে করা পরমাণু চুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ।

ট্রাম্প হোটেলে বসে লবিং! মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শপথের পর তার মালিকানাধীন ট্রাম্প হোটেলে রুম বুকিং দিয়েছে এক সৌদি লবিস্ট প্রতিষ্ঠান। সংবাদ মাধ্যম জানিয়েছে, যে আইনে ৯-১১ এর ভুক্তভোগীদের সৌদি আরবের বিরুদ্ধে মামলা করার সুযোগ রয়েছে, তা বাতিলে সৌদি সরকারের পক্ষে লবিং করতেই তারা সেখানে অবস্থান করছেন। এতে অর্থায়ন করছে সৌদি আরবের সরকার। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ওবামার আমলে এ সংক্রান্ত একটি আইন কংগ্রেসে পাস হয়। প্রকাশ্যে বিদেশি কোনো সরকারের পক্ষে ট্রাম্প হোটেলে এটাই প্রথম রুম বুকিংয়ের ঘটনা। এতে দেশটির আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে কেউ কেউ মনে করছেন ।

রুশ-মার্কিন চুক্তি নিয়ে ট্রাম্পের অসন্তোষঃ রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রথম ফোনালাপে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামার সময়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন ট্রাম্প। বার্তা সংস্থা কর্মকর্তাদের তথ্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, নিউ স্টার্ট নামের এই পরমাণু চুক্তি ২০১০ সালে স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিটি ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কার্যকর থাকবে। এ চুক্তি অনুসারে  উভয় দেশ নিজেদের পারমাণবিক ওয়্যারহেড ১৫৫০-এ নামিয়ে আনতে সম্মত হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন