News71.com
 International
 11 Feb 17, 06:21 PM
 228           
 0
 11 Feb 17, 06:21 PM

সিনাইয়ে ৫ মিসরীয়কে হত্যার দাবি আইএস’র ।।

সিনাইয়ে ৫ মিসরীয়কে হত্যার দাবি আইএস’র ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মিসরের সিনাই উপত্যকায় যুদ্ধরত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দাবি করেছে, তারা  সেনাবাহিনীর পক্ষে কাজ করার অভিযোগে ৫ ব্যক্তিকে হত্যা করেছে। সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, শুক্রবার ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে কয়েকটি ছবি পাঠানো হয় । এতে ৫ ব্যক্তিকে মাথা নিচু করে বসে থাকতে দেখা যায়। এক জঙ্গি রাইফেলের সাহায্যে তাদের মাথার পেছনে গুলি করার আগের চিত্র এটি।

টেলিগ্রামে আইএস’র পক্ষ থেকে এদের সেনাবাহিনীর ‘লোক’ বলে দাবি করা হয়েছে। ২০১৩ সালে সেনাবাহিনী মিসরের ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে উচ্ছেদের পর জঙ্গিরা দেশটির কয়েকশ সেনা ও পুলিশকে হত্যা করেছে। গতকাল শুক্রবার মিসরের সেনাবাহিনী ঘোষণা করেছে, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে সিনাইয়ে নিরাপত্তা অভিযান শুরু পর থেকে তারা ‘৫শ’ সন্ত্রাসীকে’ হত্যা করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন