News71.com
 International
 11 Feb 17, 06:45 PM
 223           
 0
 11 Feb 17, 06:45 PM

প্রধানমন্ত্রী মোদী বাথরুমে অন্যরা কী করছে সেটা লুকিয়ে দেখতে পছন্দ করেন বলে কটাক্ষ রাহুলের  

প্রধানমন্ত্রী মোদী বাথরুমে অন্যরা কী করছে সেটা লুকিয়ে দেখতে পছন্দ করেন বলে কটাক্ষ রাহুলের   

 

আন্তর্জতিক ডেস্কঃ ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাথরুমে অন্যরা কী করছে সেটা লুকিয়ে দেখতে পছন্দ করেন। মোদী সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে রেইনকোট পড়ে গোসল করে বলে ব্যঙ্গ করার জবাবে এই রসালো জবাব দিলেন তিনি। উত্তর প্রদেশে মহাগুরুত্বপূর্ণ নির্বাচনে প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সমাজবাদী দলের সঙ্গে জোট করেছে কংগ্রেস। আজ শনিবার যাদবের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে রাহুল বলেন, আমি জানি মোদীজি রাশিফল পড়তে, গুগল সার্চ করতে এবং মানুষ বাথরুমে কী করছে সেটা লুকিয়ে দেখতে ভালোবাসেন। তিনি তার মুক্ত সময়ে বাথরুমে লুকিয়ে চোখ রাখতে পারেন।

এর আগে গত বুধবার রাজ্যসভায় মোদী বলেছিলেন, কংগ্রেসের সময়ে ব্যাপক দুর্নীতির সময়েও তার (ড. মনমোহন সিং) শরীরে কালির কোনো দাগ নেই। একমাত্র ডক্টর সাহেবই জানেন কিভাবে রেইনকোট পরে গোসল করতে হয়। মোদীর এই বক্তব্যের কঠোর সমালোচনা হয়, কংগ্রেস বলে মোদী ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে পার্লামেন্টে কিছু বলতে দেয়া হবে না। অখিলেশ যাদবও মোদীকে আক্রমণ করে বলেন, কিছু মানুষ মান কি বাত (মোদীর গণসংযোগ অনুষ্ঠান) নামের অনুষ্ঠান করে কিন্তু কোনো কাজের কথায় নেই (কাম কি বাত)।

উত্তর প্রদেশে মোদীর দল বিজেপি, কংগ্রেস-সমাজবাদী দল ও দলিত নেত্রী মায়াবতীর রাজনৈতিক জোটের মুখোমুখি হতে হবে। ২০১৪ সাধারণ নির্বাচনে উত্তর প্রদেশের ৮০টি আসনের ৭২টি পেয়েছিল বিজেপি। উত্তর প্রদেশের সফলতা-বিফলতার উপরেই পরিমাপ করা হবে মোদী দ্বিতীয়বার জিততে পারবেন কী না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন