News71.com
 International
 11 Feb 17, 08:47 PM
 219           
 0
 11 Feb 17, 08:47 PM

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ১৯ ।।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ১৯ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে গত ২৪ ঘণ্টায় ৩টি পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত ও আরো ১৯ জন আহত হয়েছে। আজ শনিবার স্থানীয় উর্দু সংবাদমাধ্যম একথা জানায়। জানা গেছে, প্রদেশের মাসতুং জেলায় একটি প্রাইভেট কারের সঙ্গে যাত্রীবাহী অপর এক বাসের সংঘর্ষে ৫ জন নিহত ও কমপক্ষে ৭ জন আহত হয়। পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাসের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় হতাহতের এ ঘটনাটি ঘটে। একটি বড় বাঁক পার হওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে। এতে প্রাইভেটকারের ৫ পাঁচ আরোহীর সকলে প্রাণ হারান ।

অপরদিকে, বেলুচিস্তানের প্রদেশের কিলা আবদুল্লাহ জেলায় পৃথক এক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও অপর ২ জন আহত হয়েছে। পুলিশ জানায়, একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি অপর এক গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে। ওই গাড়িতে ৬ জন যাত্রী ছিল। তারা প্রদেশের রাজধানী কোয়েটার দিকে যাচ্ছিল। এছাড়া, প্রদেশটির কালাত জেলায় যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মধ্যে আরো একটি সংঘর্ষ ঘটেছে। এতেও ৫ জন নিহত ও অপর ১০ জন আহত হয়। আহতদের সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, দুর্বল সড়ক ব্যবস্থাপনা ও আইন উপেক্ষা করে গাড়ি চালানোর কারণে পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনাটি ঘটে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন