News71.com
 International
 11 Feb 17, 11:36 PM
 273           
 0
 11 Feb 17, 11:36 PM

মৃত্যুর ১৫ বছর পর প্রেমিকের মৃতদেহের খোঁজে অস্ট্রেলিয়ায় গেলেন ব্রিটিশ নারী ।।

মৃত্যুর ১৫ বছর পর প্রেমিকের মৃতদেহের খোঁজে অস্ট্রেলিয়ায় গেলেন ব্রিটিশ নারী ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ জোয়ানি লিজ একজন ব্রিটিশ নারী। প্রায় ১৫ বছর আগে কিশোরী লিজ প্রেমিক পিটার ফ্যালকোনিয়োর সঙ্গে অস্ট্রেলিয়ার ঘুরতে গিয়োছিলেন । কিন্তু দুভার্গ্যজনকভাবে এক সন্ত্রাসীর গুলিতে চোখের সামনে প্রেমিকের মৃত্যু দেখেন লিজ। কিন্তু এতো বছর পার হয়ে গেলেও প্রেমিক পিটারের প্রতি তার প্রেমের উপলব্দি এতটুকুও কমেনি। এখনো লিজ বিশ্বাস করেন প্রেমিক পিটারের দেহাবশেষ কোন না কোন স্থানে পাওয়া যাবে ।

যেই ভাবা সেই কাজ। ১৫ বছর পর ৪৩ বছর বয়সী লিজ অবশেষে অস্ট্রেলিয়া গেলেন। ২০০১ সালের ১৪ই জুলাই যেখানে তার প্রেমিককে হত্যা করা হয়েছিল সেখানেই খোজ করছেন প্রেমিকের দেহবশেষ। অস্ট্রেলিয়ার উত্তর এলিস স্প্রিং থেকে ২০০ মাইল দূরের ব্যারো ক্রিক নামক অঞ্চলে পিটারকে গুলি করে হত্যা ও লিজকে শারীরিক লাঞ্ছিত করে এক সন্ত্রাসী। ভয়ে কোন রকমে পালিয়ে বাঁচেন লিজ। যদিও ২০০৫ সালে খুনি ব্র্যাডলি মারডককে অভিযুক্ত করে অস্ট্রেলিয়ার আদালত। কিন্তু এখনো লিজের বিশ্বাস তার প্রেমিকের লাশ ওই অঞ্চলের কোথাও না কোথাও পাওয়া যাবে। আর ভালোবাসার শেষ চিহ্ন খোঁজার প্রেরণাতেই লিজের অস্ট্রেলিয়া গমন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন