News71.com
 International
 12 Feb 17, 01:41 PM
 248           
 0
 12 Feb 17, 01:41 PM

নোবেলজয়ী অর্থনিতীবিদ ড: অমর্ত্য সেনকে নিয়ে অশালীন মন্তব্য করলেন পশ্চিমবাংসার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, সর্ব মহলে নিন্দার ঝড়

নোবেলজয়ী অর্থনিতীবিদ ড: অমর্ত্য সেনকে নিয়ে অশালীন মন্তব্য করলেন পশ্চিমবাংসার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, সর্ব মহলে নিন্দার ঝড়

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের অবদান নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। গতকাল শনিবার সন্ধ্যায় কলকাতায় এক অনুষ্ঠান থেকে অমর্ত্য সেনকে কুরুচিকর ভাষায় আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, ‘আমাদের একজন নোবেল পুরস্কার পেয়েছেন, বাঙালী...তিনি বেঁচে আছেন, আমরা খুব গর্বিত ।

তিনি কি করেছেন বাংলার কেউ বোঝে না, বিশ্বের কেউ বোঝে না। উনি নিজেও বোঝেন কি না আমার সন্দেহ আছে যে তিনি কি দিয়েছেন দেশকে। নোবেল পুরস্কার পেয়েছেন, আমরা খুব খুশি, দুই হাত তুলে নাচছি। তাঁকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদ থেকে সরিয়ে দেওয়ায় খুব কষ্ট হয়েছে তাঁর। কি করেছেন উনি? এই ধরনের লোকেরা আজ বাঙালির গর্ব। যাদের কোন মেরুদণ্ড নেই, চরিত্র নেই’। বিজেপি সভাপতি আরও বলেন ‘একটা সময় ছিল যখন বাঙালীর বিজ্ঞজনদের ভয় পেতো তার চিন্তাভাবনা, স্বাভিমান, দুরদর্শিতা এবং কাউকে পরোয়া না করার মানসিকতার জন্য। কিন্তু এটা খুব দুর্ভাগ্য, বিষয়টি উল্টো হয়ে গেছে। এদেরকে (অমর্ত্য সেন) কেনা যায়, বিক্রি করা যায়, এদের চমকানো যায়... পায়ে পড়ে যাচ্ছে’ ।

উল্লেখ্য, অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য ১৯৯৮ সালে নোবেল পদক পান এই ভারতীয় অর্থনীতিবিদ ও দার্শনিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একাধিক নীতির ঘোরতর বিরোধী অমর্ত্য সেন। সম্প্রতি নোট বাতিলের সিদ্ধান্তেরও বিরোধিতা করেন এই অর্থনীতিবিদ। কেন্দ্রীয় সরকারের চাপে পড়েই ২০১৫ সালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদ থেকে ইস্তফা দেন তিনি। এদিকে, অমর্ত্য সেনকে উদ্যেশ্য করে বিজেপি সভাপতির এই কুরুচিকর মন্তব্যের জন্য তাঁর নিন্দায় সরব হয়েছেন বিজ্ঞজনরা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন