News71.com
 International
 12 Feb 17, 01:46 PM
 240           
 0
 12 Feb 17, 01:46 PM

আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ৫ সেনাসহ নিহত ৬ আহত ২১ ।।

আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ৫ সেনাসহ নিহত ৬ আহত ২১ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। আজ রবিবার দেশটির কর্মকর্তাদের বরাতে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম। প্রদেশটির গভর্নরের মুখপাত্র ওমর জাওয়াক বলেন, হামলাকারী একটি সামরিক গাড়ির কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায়। নিহতদের মধ্যে ৩ জন সেনা ও ৪ জন বেসামরিক নাগরিক ছিলেন ।

ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তালেবান। তাদের মুখপাত্র কারী ইউসুফ আহমাদি দাবি করেন, তালেবানের হামলায় ৩৯ জন সেনা হতাহতের শিকার হয়েছেন। তবে নিহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একেক সূত্র একেক রকম তথ্য জানাচ্ছে। প্রদেশের পুলিশ প্রধান আঘা নুর কেন্তজ বলেন, হামলায় ৫ সেনাসহ ৬ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ২১জন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন