News71.com
 International
 13 Feb 17, 06:23 PM
 248           
 0
 13 Feb 17, 06:23 PM

ক্যালিফোর্নিয়ায় বাঁধ ভেঙে পড়ার ঝুঁকিতে প্রায় ২ লাখ মানুষকে সরিয়ে নিল স্থানীয় প্রশাসন

ক্যালিফোর্নিয়ায় বাঁধ ভেঙে পড়ার ঝুঁকিতে প্রায় ২ লাখ মানুষকে সরিয়ে নিল স্থানীয় প্রশাসন

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারী বৃষ্টিপাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পরে উত্তর ক্যালিফোর্নিয়া থেকে ১লাখ ৮০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে। ৭৭০ ফুট লম্বা বাঁধটির জরুরি পানি বের হওয়ার রাস্তা যেকোনো সময় ভেঙ্গে পড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বাড়তি পানির প্রবাহ এখন বন্ধ হয়েছে। তবে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মানুষ সরিয়ে নেয়ার আদেশ প্রত্যাহার করা হয়নি।

বেশ কয়েক বছর ভয়াবহ খরার পরে ভারি বৃষ্টি ও তুষারপাতের পরে বাঁধের জলাধারে পানির মাত্রা বৃদ্ধি হয়েছে। বাঁধটির ৫০ বছরের ইতিহাসে এই প্রথম এর উপরে অবস্থিত অরভিল হ্রদে এমন জরুরি অবস্থার সৃষ্টি হল। গতকাল রবিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিবৃতিতে বাটে কাউন্টির শেরিফ কোরি হোনিয়া অধিবাসীদের সরে যেতে নির্দেশ দেন। ক্যালিফোর্নিয়া রাজ্যের পানিসম্পদ বিভাগ পূর্বাভাস দিয়েছে, পানি বের হওয়ার রাস্তা ভেঙ্গে পড়তে পারে। ১৬ হাজার মানুষের শহর ওরোভিলের নাগরিকদের উত্তরের দিকে যেতে বলা হয়েছে ।

বাটে কাউন্টির টুইটার ফিডে জরুরি আশ্রয়কেন্দ্রগুলোর খবর প্রকাশ করেছে এবং জানিয়েছে এলাকার সব হোটেল বুক হয়ে গেছে। মানুষ সরিয়ে নেয়ার পরেও বাঁধ ভেঙ্গে পড়েনি। পানিসম্পদ বিভাগ জানিয়েছে তারা সেকেন্ডে ১ লাখ কিউবিক ফিট ছেড়ে পানির উচ্চতা কমানোর চেষ্টা করছে। হেলিকপ্টারের মাধ্যমে বোল্ডার ফেলা হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন