
আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের একটি স্কি রিসোর্টে তুষারধসে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে টিগনেসে অবস্থিত রিসোর্টটিতে এখনো উদ্ধারকর্ম পরিচালিত হচ্ছে। ইতালি-ফ্রান্স সীমান্তের কাছে অবস্থিত স্কি রিসোর্টটিতে তুষারধসে কমপক্ষে ৯ জন চাপা পড়ে ।
এদের মধ্যে ৪ জনের মৃতদেহ খুঁজে পাওয়া যায় এবং ২ জনকে জীবিত উদ্ধার করা হয়। অন্য ৩ জনকে উদ্ধারে অভিযান চলছে। নিহতদের পরিচয় ও জাতীয়তা এখনো প্রকাশ করা হয়নি। উদ্ধারকর্মীরা নিখোঁজদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে। জানা গেছে, তুষারধসটি প্রস্থে ছিল ৪০০ মিটার, ২১০০ মিটার উচ্চতায় এই তুষারধসের ঘটনাটি ঘটে ।