News71.com
 International
 13 Feb 17, 10:11 PM
 325           
 0
 13 Feb 17, 10:11 PM

তুর্কেমেনিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে পর পর ২ বার জয়ী হলেন বেরডিমুখামেদভ । ।

তুর্কেমেনিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে পর পর ২ বার জয়ী হলেন বেরডিমুখামেদভ । ।

 

আন্তর্জাতিক ডেস্কঃ তুর্কেমেনিস্তানের বর্তমান প্রেসিডেন্ট গুরবাংগুলি বেরডিমুখামেদভ ফের সাত বছরের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের ৯৮ শতাংশ ভোট পেয়েছেন। তুর্কেমেনিস্তানের রাজধানী অ্যাশগাবাতে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন এ কথা জানায়। কমিশনের তথ্যানুযায়ী, নির্বাচনে ৯৭ শতাংশেরও বেশি ভোট পড়েছে। নির্বাচনে আরো আট জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

২০০৬ সালে তুর্কেমেনিস্তানের প্রথম প্রেসিডেন্ট সাপারমুরাত নিয়াজভের মৃত্যুর পর সাবেক দন্ত চিকিৎসক ও স্বাস্থ্য মন্ত্রী গুরবাংগুলি বেরডিমুখামেদভ প্রেসিডেন্টের দায়িত্ব নেন। গত রোববার অ্যাশগাবাতের একটি স্কুলে নিজের ভোট প্রদানের সময় প্রেসিডেন্ট বলেন, এ ভোট আগামী সাত বছরের জন্য জনগণের ভাগ্য নির্ধারক হবে। তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে জনগণের কল্যাণে নেয়া আমাদের নীতিগুলো অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন