News71.com
 International
 13 Feb 17, 10:31 PM
 228           
 0
 13 Feb 17, 10:31 PM

ইয়েমেন পশ্চিম উপকূলে সংঘর্ষে বিদ্রোহী ও সরকারি সৈন্যসহ নিহত ২০ ।।

ইয়েমেন পশ্চিম উপকূলে সংঘর্ষে বিদ্রোহী ও সরকারি সৈন্যসহ নিহত ২০ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের পশ্চিম উপকূলে রাতে ছড়িয়ে পড়া ব্যাপক সংঘর্ষে বিদ্রোহী ও সরকারি সৈন্যসহ ২০ জন নিহত হয়েছে। আজ সোমবার হাসপাতাল ও সরকারি সূত্র একথা জানায়। সরকারি বাহিনী ওই এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার একদিন পর উপকূলীয় মিদি ও মোখা শহরে নতুন করে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নাম প্রকাশ না করার শর্তে সামরিক সূত্র জানায়, সেখানে সংঘর্ষে আজ সকাল পর্যন্ত ১৪ হুতি বিদ্রোহী এবং প্রেসিডেন্ট আবেদ্রাবো মনসুর হাদির অনুগত ৬ সৈন্য নিহত হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন