
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের লাহোরে গতকাল সোমবার রাতে হয়ে যাওয়া ভয়াবহ বোমা হামলার দায় শিকার করেছে জামাতুল আহরার। এই আত্মঘাতী বোমা হামলায় পুলিশের একজন ডিআইজি’সহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। একটি প্রতিবাদ মিছিলে ওই হামলা চালানো হয় ।
তালেবানের সঙ্গে সম্পৃক্ত জামাতুল আহরার পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন। জানা যায় এই হামলায়, কমপক্ষে ৮৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গণমাধ্যমের বেশ কয়েকজন কর্মী রয়েছেন। জামাতুল আহরারের এক মুখপাত্র ওই হামলার পর সতর্কতামূলক এক বিবৃতিতে জানিয়েছেন, এটা শুরু মাত্র ।