News71.com
 International
 14 Feb 17, 01:26 PM
 225           
 0
 14 Feb 17, 01:26 PM

প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের পদত্যাগ ।।

প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের পদত্যাগ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করেছেন। দায়িত্ব গ্রহণের আগেই রাশিয়ার সঙ্গে যোগাযোগ নিয়ে বিতর্কের মধ্যে  পদত্যাদগ করলেন তিনি। খবরে বলা হয়, স্থানীয় সময় আজ মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের কাছে পদত্যাগপত্র জমা দেন ফ্লিন। এর আগে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট প্রশাসনকে জানিয়েছিল, রাশিয়ার সঙ্গে অযাচিত যোগাযোগ ফ্লিনকে সংকটাপন্ন পরস্থিতিতে ফেলতে পারে।

ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই ফ্লিন যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিভ্রান্তিকর তথ্যে দেওয়ারও অভিযোগ রয়েছে ফ্লিনের বিরুদ্ধে। এ নিয়ে আলোচনার মধ্যে ই আজ মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে মাইকেল ফ্লিনের পদত্যা গের খবর নিশ্চিত করা হয়।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিন ভোটের প্রচারের দিনগুলোতে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলোতে ট্রাম্পের পরামর্শক হিসেবে কাজ করেছেন। কখনো কখনো ট্রাম্পের প্রচার সমাবেশে সূচনা বক্তব্যপ নিয়েও আসতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সাবেক এই প্রধানকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন