News71.com
 International
 14 Feb 17, 09:10 PM
 227           
 0
 14 Feb 17, 09:10 PM

প্রতারণা ও গণহারে জালিয়াতির কারনে ভারতে কয়েক শ, ডাক্তারের লাইসেন্স বাতিল

প্রতারণা ও গণহারে জালিয়াতির কারনে ভারতে কয়েক শ, ডাক্তারের লাইসেন্স বাতিল

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ৬৩৪ জন ডাক্তারের লাইসেন্স বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় তারা জালিয়াতি করেছিলেন বলে আদালতে প্রমাণ হয়েছে। জালিয়াতির এই ঘটনা ঘটে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে আসামিরা 'প্রতারণা' এবং 'গণহারে জালিয়াতির' আশ্রয় নিয়েছিল। দায়ী এই চিকিৎসকরা ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত ছিল এবং পয়সা দিয়ে তাদের হয়ে পরীক্ষা দিতে মেধাবী ছাত্রদের ভাড়া করেছিলো। মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেতে সে সময় অনেক টাকার লেনদেনও হয়েছে। এমনকি একটি সিটের জন্য ১০ লাখ থেকে ৭০ লাখ রুপি পর্যন্ত হাতবদল হয়েছে।

মধ্যপ্রদেশ রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিসহ সরকারি চাকরির ক্ষেত্রে ঘুষ দুর্নীতির কেলেঙ্কারি নিয়ে ব্যাপক এক তদন্ত চলছে। তার অংশ হিসাবে সুপ্রিম কোর্টের এই নির্দেশ এলো। তদন্তে কয়েক হাজার লোক গ্রেপ্তার হয়েছে। ভিয়াপাম নামে পরিচিত এই কেলেঙ্কারির তদন্তের সময় অভিযুক্ত অন্তত ৩৩ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন