News71.com
 International
 15 Feb 17, 06:45 PM
 253           
 0
 15 Feb 17, 06:45 PM

আত্মসমর্পণে অতিরিক্ত সময় পেলেন না দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শশিকলা।।

আত্মসমর্পণে অতিরিক্ত সময় পেলেন না দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শশিকলা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আত্মসমর্পণে সময় পেলেন না দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ভারতের তামিলনাড়ুর ক্ষমতাসীন দল এআইএডিএমকে প্রধান ভি কে শশিকলা। সুপ্রিম কোর্টের গতকালের রায়ে ৪ বছরের কারাবাসের সাজা হওয়ার পর আজ বুধবার তিনি আত্মসমর্পণের জন্য ৪ সপ্তাহ সময় চেয়েছিলেন। তবে তার সে আবেদন নাকচ করেছে দেশটির শীর্ষ আদালত। এদিকে সর্বোচ্চ আদালতের বক্তব্য শোনার পরই আত্মসমর্পণ করতে বেঙ্গালুরু রওনা হয়েছেন শশিকলা ।

গতকালই তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার বেআইনি সম্পত্তি, দুর্নীতি মামলায় সহ অভিযুক্ত হিসাবে তাকে, তার দুই আত্মীয়কে দোষী সাব্যস্ত করে ৪ বছরের কারাবাসের সাজা দেয় সুপ্রিম কোর্ট। ১০ কোটি টাকা জরিমানাও হয়েছে শশিকলার। সেই সাথে জেল খেটে বের হওয়ার পরও ৬ বছর শশিকলা কোনো ভোটেও প্রার্থী হতে পারবেন না। ফলে অন্তত ১০ বছর ভোট রাজনীতির ময়দান থেকে দূরে থাকতে হবে তাকে। ফলে নিজেকে প্রয়াত আম্মার প্রকৃত উত্তরাধিকারী বলে দাবি করে তার রাজনৈতিক কেরিয়ার শুরুর স্বপ্ন চুরমার হয়ে গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন