News71.com
 International
 15 Feb 17, 07:21 PM
 289           
 0
 15 Feb 17, 07:21 PM

মালয়েশিয়ায় ১ বছরের জন্য বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা  । ।  

মালয়েশিয়ায় ১ বছরের জন্য বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা  । ।   

 

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় বসবাসকারী কাগজপত্রহীন বাংলাদেশীসহ বিদেশী শ্রমিকেরা নতুন করে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী।

অভিবাসন মন্ত্রণালয়ের এক ঘোষণায় জানানো হয়, আজ ১৫ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এই নিবন্ধনে নতুন শ্রমিকেরা প্রাথমিকভাবে এক বছরের জন্য ই-কার্ড (এনফোর্সমেন্ট কার্ড) পাবেন। ই-কার্ড নিবন্ধন হবে বিনা মূল্যে। শুধু পাঁচটি সেক্টরের জন্য ই-কার্ডের অনুমোদন দেয়া হয়েছে। এগুলো হলো প্লানটেশন, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল, কনস্ট্রাকশন ও সার্ভিস সেক্টর। মালয়েশিয়ার যেকোনো প্রদেশের অভিবাসন কেন্দ্রে থেকে এ নিবন্ধন করতে পারবেন কাগজপত্রহীন শ্রমিকেরা।

ই-কার্ডের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে গত বছর থেকে শুরু হওয়া রি-হায়ারিং পদ্ধতিতে শ্রমিকেরা নির্দিষ্ট মালিকের মাধ্যমে বৈধ ভিসা করতে পারবেন। মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যম ডেইলি সানকে অভিবাসন মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী বলেন, অর্থনৈতিক বিভিন্ন খাতে শ্রমিক সঙ্কটের কারণে সরকার কাগজপত্রহীন শ্রমিকদের নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে।

অন্য দিকে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদী স্থানীয় দি স্টার অনলাইন পত্রিকাকে বলেন, ‘আমরা এই সুযোগ দিচ্ছি যাতে অবৈধ শ্রমিকেরা তাদের কর্মস্থলে ফিরে যান এবং তাদের কাজে কোনো বাধা  না ঘটে’। যাদের পারমিট নেই এবং যারা রি-হায়ারিং প্রোগ্রামের আওতায় নিবন্ধন করেননি তারা ই-কার্ডের জন্য নিজ নিজ মালিকের মাধ্যমে নিবন্ধন করে নিতে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ কমিউনিটির নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন