
নিউজ ডেস্ক : অবশেষে যবনিকা! বেঙ্গালুরুর বিশেষ আদালতে আত্মসমর্পণ করলেন এআইএডিএমকে নেত্রী ভি কে শশীকলা নটরাজন । সুপ্রিম কোর্ট গতকাল বেআইনি সম্পত্তি মামলায় তাঁকে অভিযুক্ত সাব্যস্ত করে ৪ বছরের জেল দেয় এবং সেই সঙ্গে তাঁকে আজই বেঙ্গালুরুর বিশেষ আদালতে দ্রুত আত্মসমর্পণ করার নির্দেশ দেয়।
উল্লেখ্য অবৈধভাবে অর্জিত সম্পত্তির মামলাটির শুনানি শেষ হয় গত বছর জুনে। আর রায় ঘোষণা হল যখন স্বপ্নে মুখ্যমন্ত্রীর কুর্সি দেখছেন চিন্নাম্মাখ্যাত শশীকলা । গতকাল এই সেলিব্রেটি রাজনীতিবিদ শশীকলার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণা করতে সুপ্রিম কোর্টের বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ এবং বিচারপতি অমিতাভ রায় মাত্র ৮ মিনিট সময় নেন। ৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ১০ কোটি টাকা জরিমানাও করা হয়েছে। আগেই ৬ মাস জেলে থাকায় এবার সাড়ে ৩ বছর জেলে কাটাতে হবে চিন্নাম্মাকে।
আজ বিকেলে বেঙ্গালুরু জেলে পৌছান সদ্য দাপুটে এই তামিলনেত্রী ভিকে শশীকলা। তার কয়েদি নম্বর হয়েছে ১০৭১১। তাকে জেলে কোন বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না বলে জানাগেছে। ফলে আর ৫জন সাধীন আসামির মত থাকতে হবে দক্ষিনের রাজ্যে তামিলনাডুর মুখ্যমন্ত্রীত্বের দাবীদার এই নেত্রীকে । আজ তার সাথে জেলে গেছেন তার বোনের স্বামী । যদিও শশীকলার পক্ষ থেকে আদালতের কাছে তাকে জেলে নির্বাহীর মর্যাদা দাবী করা হয়েছে। তারজন্য ব্যারাকসহ প্রথম শ্রেনীর বন্দীর সমস্ত সুযোগ সুবিধা চাওয়া হয়েছে । জেলগেটে আত্মসমপর্ণের সময় শশীকলার স্বামী নটরাজনসহ অনেক দলীয় সমর্থক উপস্থিত ছিলেন। এদিকে, মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে সামনে থেকে শশীকলা সরে যাওয়ায় এখন স্বস্তিতে পনিরসেলভম। চিন্নাম্মার জেলযাত্রার খবর আসতেই পনির শিবিরে শুরু হয়ে যায় মিষ্টি বিলি। তাঁর এখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা সময়ের অপেক্ষা।