News71.com
 International
 15 Feb 17, 11:20 PM
 268           
 0
 15 Feb 17, 11:20 PM

দেশে পাকিস্তানি পতাকা ওড়াতে ইচ্ছুকদের ক্ষমা নয় ।। ভারতীয় সেনাপ্রধান

দেশে পাকিস্তানি পতাকা ওড়াতে ইচ্ছুকদের ক্ষমা নয় ।। ভারতীয় সেনাপ্রধান

 

আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসীদের দমন করার পথে যারা বাধা হবে তাদেরকেও সন্ত্রাসীই মনে করা হবে। একথা বলেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। যাদেরকে তাদের পক্ষে দেখা যাবে বা সেনাবাহিনীর সামনে পড়বে তাদেরও সন্ত্রাসীই বিবেচনা করা হবে বলে জানান রাওয়াত। ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্য প্রতিবেশী পাকিস্তানের প্রতিই ইঙ্গিত করছে এটা স্পষ্ট।

সম্প্রতি কাশ্মিরে সংঘর্ষে নিহত ভারতীয় সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এক অনুষ্ঠানে আজ বুধবার জেনারেল বিপিন বলেন,যেসব ভারতীয় দেশে সন্ত্রাসবাদ জিইয়ে রাখতে চায় এবং এখানে পাকিস্তানের সঙ্গে সঙ্গে আইএসআইএসের পতাকা ওড়াতে চায় তাদেরকে দেশদ্রোহী হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের ক্ষমা করা হবে না।

জেনারেল বিপিন গতকাল মঙ্গলবার কাশ্মিরে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিহত সেনা সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো শেষে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। গতকাল মঙ্গলবার কাশ্মিরে সন্ত্রাসীদের সঙ্গে পৃথক দুটি সংঘর্ষে মেজর পদবির এক সেনাকর্মকর্তাসহ ৪ জওয়ান নিহত হয়। অপরপক্ষে সেনাদের গুলিতে নিহত হয় ৪ জঙ্গি। এছাড়া আহত হয় ৮ জওয়ান ও এক বেসামরিক ব্যক্তি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন