News71.com
 International
 16 Feb 17, 09:28 AM
 253           
 0
 16 Feb 17, 09:28 AM

সৌদি কোম্পানিগুলোতে প্রকৌশলী পদে চাকরি পাবে শুধুমাত্র ভারতীয়রা ।।

সৌদি কোম্পানিগুলোতে প্রকৌশলী পদে চাকরি পাবে শুধুমাত্র ভারতীয়রা ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের একটি কোম্পানিতে প্রকৌশলী পদে চাকরির আবেদন চেয়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। কিন্তু সেই বিজ্ঞাপনে কেবলমাত্র ভারতীয় নাগরিকদের কাছ থেকে চাকরির আবেদন চাওয়া হয়েছে। সৌদি সরকার এ ধরনের বিজ্ঞাপনকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। দেশটির শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় ইতোমধ্যেই বিষয়টি তদন্ত শুরু করেছে ।

সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় বিষয়টিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তা তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ আবা আল-খাইল টুইটারে বলেন, মন্ত্রণালয়ের আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন চাকরির বিজ্ঞপ্তি যিনি দিয়েছেন, তাকে জবাবদিহি করতে হবে। তিনি আরও বলেন, 'মন্ত্রণালয় এ ধরনের বিজ্ঞাপনের ক্ষেত্রে কোনো ছাড় দেবে না এবং যারা এটি লংঘন করেছে তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে। বিষয়টি খতিয়ে দেখছে সৌদি শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়। ' এই সেই বিজ্ঞাপনটি প্রকাশ হওয়ার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাদ্যমে সৌদি নাগরিকরা তাদের তীব্র অসন্তোষ প্রকাশ করেন। অনেকেই জানান, অনেক সৌদি নাগরিকের এ চাকরি পাওয়ার যোগ্যতা আছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন