News71.com
 International
 16 Feb 17, 11:14 AM
 265           
 0
 16 Feb 17, 11:14 AM

জঙ্গী গোষ্ঠীর আইএস'র নৃশংসতা এখনও বন্ধ হয়নি , নতুন ভিডিও বার্তায় আবারও তা প্রকাশ্যে এল

জঙ্গী গোষ্ঠীর আইএস'র নৃশংসতা এখনও বন্ধ হয়নি , নতুন ভিডিও বার্তায় আবারও তা প্রকাশ্যে এল

 

আন্তর্জাতিক ডেস্কঃ খুঁজে খুঁজে আইএস জঙ্গিদের মারা হবে। আমেরিকায় ক্ষমতা দখলের পর জঙ্গিদের বিরুদ্ধে এভাবেই হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, ইরাক, সিরিয়া জুড়ে যে নৃশংসতা এখনও বন্ধ করেনি আইএস  তা কিন্তু আবারও প্রকাশ্যে এলো। সম্প্রতি একটি ১৯ মিনিটের ভিডিও প্রকাশ করেছে আইএস। যেখানে দেখা যাচ্ছে, দুই সেনাকে বন্দি করে, নৃশংসভাবে তাঁদের চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, চারপেয়ে পশুর মতোই হাটিয়ে নিয়ে যাওয়া হয় ওই সেনাদের

এরপর দু’জনকে এক জায়গায় দাঁড় করিয়ে, পিছনে প্রবল বিস্ফোরণ ঘটানো হয়। এরপর সেনাদের বেধে রাখা চেনে ধরিয়ে দেওয়া হয় আগুন। এরপর ওই আগুন যত এগোতে থাকে, তার উত্তাপে ক্রমশ ঝলসে যেতে দেখা যায় ওই ২ সেনাকে। প্রায় জীবন্ত অবস্থাতেই ঝলসে যান ওই দুই সেনা জওয়ান। ওই ভিডিও প্রকাশ পাওয়ার পর পরই, নেট দুনিয়ায় তোলপাড় হয়ে যায়। আর কত নৃশংস হতে পারে আইএস জঙ্গিরা, তা বোধ হয় ওই ভিডিও না দেখলে বিশ্বাস করা যাবে না। রাশিয়া, সিরিয়া এবং তুরস্ক যতই একযোগে আইএস জঙ্গি নিধন করতে মাঠে নামুক না কেন, নৃশংসতায় যেন গোটা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে ওই জঙ্গিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন