News71.com
 International
 16 Feb 17, 12:42 PM
 189           
 0
 16 Feb 17, 12:42 PM

ভারত সফরে যাচ্ছে মার্কিন কংগ্রেসের দুটি প্রতিনিধিদল ।।

ভারত সফরে যাচ্ছে মার্কিন কংগ্রেসের দুটি প্রতিনিধিদল ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন কংগ্রেসের দুটি বড় প্রতিনিধিদল ভারত সফর করতে যাচ্ছে। দায়িত্ব নেওয়ার ৪ দিনের মাথায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে তাকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই বন্ধুত্বের প্রসার আরও বাড়িয়ে নিতে প্রতিনিধিদলের এ সফর বলে ধারণা করা হচ্ছে। ২৭ সদস্যের ওই দলের মূল উদ্দেশ্য ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য প্রসারের বিষয়টি আরও এগিয়ে নেওয়া।

রিপাবলিকান ও ডেমোক্র্যাট মিলিয়ে প্রথম দলটিতে ১৯ ও দ্বিতীয়টিতে রয়েছেন ৮ কংগ্রেস ম্যান। আগামী ২০ থেকে ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত নয়াদিল্লি ও হায়দরাবাদে থাকবে প্রথম দলটি। আর দ্বিতীয় দলটি বেঙ্গালুরু হয়ে ফিরবে আগামী ২৩শে ফেব্রুয়ারি। দুই দেশ আলোচনার বিষয় হিসেবে থাকবে প্রতিরক্ষা, নিরাপত্তা, আন্তর্জাতিক জঙ্গি-সন্ত্রাসবাদ দমন ইস্যু। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের যাতে কোনো বিপত্তিতে পড়তে না হয় সে জন্য ভারত সরকার এ আলোচনায় 'এইচ-ওয়ান বি ভিসার' ইস্যুটি তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন