News71.com
 International
 16 Feb 17, 12:43 PM
 292           
 0
 16 Feb 17, 12:43 PM

ইরাকের রাজধানী বাগদাদে শক্তিশালী বোমা হামলা ।। নিহত ১৮ আহত ৪২ , হতাহতের সংখ্যা বাড়তে পারে

ইরাকের রাজধানী বাগদাদে শক্তিশালী বোমা হামলা ।। নিহত ১৮ আহত ৪২ , হতাহতের সংখ্যা বাড়তে পারে

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদের উপশহরে শিয়াপ্রধান অঞ্চলে এক শক্তিশালী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। সদর সিটিতে গ্যারেজ ও ব্যবহৃত গাড়ির বাজার লক্ষ্য করে একটি পিক আপ ট্রাক উড়িয়ে দেন আত্মঘাতী বোমা হামলাকারী। অন্তত ৪২ জন আহত হয়েছেন এ হামলায়। ২০১৭ সালের প্রথম কয়েকদিন বাগদাতে বেশ কয়েকটি বড় ধরনের আত্মঘাতী হামলা হয়েছিল।

তবে সেই সংখ্যাটা সম্প্রতি কমে এসেছে। সর্বশেষ এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি কেউ। অবশ্যই এ ধরনের হামলায় তথাকথিত ইসলামি স্টেট দায় স্বীকার করে থাকে। এর আগে গত মঙ্গলবার বাগদাদের দক্ষিণে একটি গাড়ি বোমা হামলায় ৪ জন নিহত হন। আর সদর সিটিতেই গত ২ই জানুয়ারি আইএসের হামলার শিকার হয়ে মারা যান ৩৫ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন