News71.com
 International
 16 Feb 17, 02:17 PM
 259           
 0
 16 Feb 17, 02:17 PM

থাইল্যান্ডে কেলেংকারিতে জর্জরিত একটি বৌদ্ধ মন্দির ঘেরাও করে রেখেছে নিরাপত্তা বাহিনী।।

থাইল্যান্ডে কেলেংকারিতে জর্জরিত একটি বৌদ্ধ মন্দির ঘেরাও করে রেখেছে নিরাপত্তা বাহিনী।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডে নিরাপত্তা বাহিনী কেলেংকারিতে জর্জরিত একটি বৌদ্ধ মন্দির ঘিরে রেখেছে। ব্যাংককের উপকণ্ঠে অবস্থিত এ মন্দিরের আধ্যাত্মিক নেতাকে গ্রেফতারের লক্ষ্যে থাই প্রধানমন্ত্রীর নির্দেশে তারা আজ বৃহস্পতিবার এটি ঘেরাও করে। মন্দিরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে নিতে জান্তা প্রধান বিশেষ ক্ষমতা বলে এমন নির্দেশ দেন। এরআগেও এক হাজার একর জমির ওপর অবস্থিত অনেক সমৃদ্ধ এ মন্দিরে নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রচেষ্টা হাজার হাজার ভক্তের বাধার মুখে ব্যর্থ হয়। ওই সময় এ মন্দিরের সত্তরোর্ধ ভিক্ষুকে রক্ষায় ভক্তরা এর চারদিকে অবস্থান নেয়।

ফরা ধামাচায়ো নামের এ ভিক্ষুর বিরুদ্ধে অর্থ পাচার এবং একটি সমবায় ব্যাংকের মালিকের কাছ থেকে ১শ’ ২০ কোটি বাথ (৩ কোটি ৩০ লাখ ডলার) মূল্যের ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। উল্লেখ্য, জান্তা নেতা ও প্রধানমন্ত্রী প্রাউত চান-ও-চারের হঠাৎ নিদের্শের পর আজ বৃহস্পতিবার কয়েকশ’ পুলিশ ও সেনা সদস্য মন্দিরটি ঘেরাও করে। কর্নেল পাইজিত উংমং বলেন, ‘আমরা মন্দিরটি সিলগালা করে দিয়ে এর সব ভবনে তল্লাশি অভিযান চালাবো।’ সেখান থেকে যাতে কেউ বের হতে বা চলে যেতে না পারে সেজন্য এর চারদিকে চার হাজার পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন