
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার রাজধানী মস্কোর উলান-উদের একটি বাড়িতে অগ্নিকান্ডে ৪ জন মারা গেছে। আজ বৃহস্পতিবার দেশটির জরুরী মন্ত্রণালয় জানায়, গতকাল বুধবার রাতে বাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রাপ্ত বয়স্ক দু’জনসহ আরো দুই শিশু মারা যায়। তবে বাড়ির মালিক ভেতর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
দেশটির মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাড়িটিতে কোন অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাণে বেঁচে যাওয়া বাড়ির মালিক জানান, এসময় অগ্নিদগ্ধ ঐ ৪ জনের সঙ্গে তার আত্মীয়রা বাড়িটিতে অবস্থান করছিল।