
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের মসজিদে নববিতে সফর করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল বুধবার সন্ধ্যায় মদীনার মসজিদে নববিতে সফর করেন তিনি।
ওই মসজিদে সফরকালে সেখানে মাগরিবের নাম আদায় করেন এরদোয়ান। এর আগে প্রিন্স মোহাম্মেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এরদোয়ানকে স্বাগত জানান মদীনার আমির প্রিন্স ফয়সাল বিন সালমান এবং সৌদির অন্যান্য কর্মকর্তারা।