News71.com
 International
 16 Feb 17, 11:59 PM
 296           
 0
 16 Feb 17, 11:59 PM

আগামী ২১৭৭ সালের ভিতরে মঙ্গলগ্রহে শহর তৈরি করবে সংযুক্ত আরব আমিরাত ।।

আগামী ২১৭৭ সালের ভিতরে মঙ্গলগ্রহে শহর তৈরি করবে সংযুক্ত আরব আমিরাত ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ কল্পবিজ্ঞানের গল্প এবার সত্যি হবে। আগামী ২১৭৭ সালের মধ্যে মঙ্গলগ্রহে শহর তৈরি করবে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলগ্রহে প্রথম শহর গড়ে তোলার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত নতুন একটি প্রকল্প হাতে নিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুম 'মঙ্গল ২১১৭ প্রকল্প'র ঘোষণাও করে দিয়েছেন ।

তিনি বলেছেন, 'ভিনগ্রহে অবতরণে মানুষের স্বপ্ন দীর্ঘদিনের। আমাদের লক্ষ্য এই স্বপ্নের বাস্তবায়ন করা। বিজ্ঞান এবং মানব সভ্যতাকে ভিনগ্রহে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। ' আরব সরকারের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, এই প্রকল্পের উদ্দেশ্য মঙ্গলে একটি ছোট শহর প্রতিষ্ঠা করা। এছাড়া মঙ্গল ২১১৭ প্রকল্পের উদ্দেশ্য গবেষণার কাজকে ত্বরান্বিত ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংস্থা গড়তে একদল বিজ্ঞানীকে প্রস্তুত করা। ' এর আগে ২০১৪ সালের জুলাইয়ে মঙ্গলে অভিযানের কথা ঘোষণা করেছিল আরব আমিরাত ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন