News71.com
 International
 17 Feb 17, 09:40 AM
 276           
 0
 17 Feb 17, 09:40 AM

দক্ষিণ কোরিয়ায় ঘুষ ও অন্যান্য দুর্নীতির দায়ে স্যামসাং প্রধান গ্রেফতার

দক্ষিণ কোরিয়ায় ঘুষ ও অন্যান্য দুর্নীতির দায়ে স্যামসাং প্রধান গ্রেফতার

 

আন্তর্জাতিক ডেস্কঃ ঘুষ ও অন্যান্য দুর্নীতির দায়ে স্যামসাং প্রধান লি জে ইয়াংকে গ্রেফতার করেছে দক্ষিণ কোরিয়া। সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউং এর পদত্যাগের সঙ্গে এই মামলা সম্পর্কিত বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম । তবে লি এসব অভিযোগ অস্বীকার করেছেন। চলতি সপ্তাহের প্রথমেই তাকে দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ করা হয়।

চলতি বছরের ৯ জানুয়ারি স্যামসাংয়ের চেয়ারম্যান এবং প্রেসিডেন্টকে তদন্তের স্বার্থে প্রশ্ন করতে প্রথমবার ডেকে নেয় আইন-শৃঙ্খলা বাহিনী। ২০১৫ সালে স্যামসাংয়ের মূল প্রতিষ্ঠান এবং নির্মাণ ব্যবসার ৮০০ কোটি মার্কিন ডলারের একত্রীকরণে প্রতিষ্ঠানটি সরকারের সহায়তা নেওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ২০১৪ সালে স্যামসাং গ্রুপের প্রধান লি কুন-হি হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব পরিচালনায় অক্ষম হয়ে পড়লে তার ছেলে ৪৮ বছর বয়সী লি কার্যত স্যামসাং গ্রুপের প্রধান হিসেবে কাজ শুরু করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন