News71.com
 International
 17 Feb 17, 11:29 AM
 275           
 0
 17 Feb 17, 11:29 AM

আবারও সাংবাদিকদের আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ।।

আবারও সাংবাদিকদের আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ।।

আন্তর্জাতিক ডেস্কঃ গণমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে এবার অসততার অভিযোগ আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রায় ৭৭ মিনিট ধরে ট্রাম্প তার সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ অভিযোগ তোলেন তিনি। ট্রাম্প বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে ওয়াশিংটন, নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের বেশিরভাগ গণমাধ্যম সাধারণ মানুষের কথা বলে না। তারা সুবিধাভোগীদের পক্ষে কথা বলে । '

এরপরই সাংবাদিক সম্পর্কে ট্রাম্প বলেন, 'সাংবাদিকরা এতটাই অসৎ যে, আমরা যদি গণমাধ্যমের সঙ্গে কথা না বলি তাহলে তারা প্রমাণ করবেন আমরা জনগণের কোনো সেবাই করছি না। ' সংবাদমাধ্যমের অসততা 'নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে' উল্লেখ করে তিনি বলেন, 'টেলিভিশন ছাড়লে, সংবাদপত্র পড়লে মনে হবে সবকিছুতে বিশৃংখলা চলছে। ' ট্রাম্প প্রতিনিয়ত মূলধারার মার্কিন গণমাধ্যমগুলোর সমালোচনা করছেন। নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনএনের সাংবাদিকতার মান নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। দায়িত্ব নেয়ার পরপরই সাংবাদিকতাকে তিনি 'চরম অসৎ শ্রেণী'র অন্তর্ভুক্ত পেশা বলে তোপ দাগেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন