News71.com
 International
 17 Feb 17, 08:44 PM
 269           
 0
 17 Feb 17, 08:44 PM

অচিরেই আইএস মুক্ত হচ্ছে সিরিয়ার আল-বাব শহর ।। তুর্কি সেনাবাহিনী

অচিরেই আইএস মুক্ত হচ্ছে সিরিয়ার আল-বাব শহর ।। তুর্কি সেনাবাহিনী

 

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট- আইএস এর কাছ থেকে সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আল-বাবের দখল নেওয়ার খুব কাছাকাছি অবস্থান করছে তুরস্কের সেনাবাহিনী। তুর্কি সেনাসূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা এই খবর জানিয়েছে। তারা জানিয়েছে, মোটামুটিভাবে তারা শহরটিকে আইএসমুক্ত করতে সমর্থ হয়েছেন এরইমধ্যে ।

গত আগস্টে অভিযান শুরুর পর থেকে তুর্কি সেনাবাহিনীর কাছে গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এ আল-বাব শহর। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান গতকাল বৃহস্পতিবার জানিয়েছিলেন, তুর্কি সেনাবাহিনী আইএসের ঘাঁটি হিসেবে পরিচিত সিরীয় অঞ্চল আল বাবের অভ্যন্তরে প্রবেশ করেছে। এরদোয়ান দাবি করেছিলেন, আল বাবের দখল নেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র ।

আজ শুক্রবারের বিবৃতিতে তুর্কি সেনাবাহিনী জানায়, ‘আল-বাব অঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার অভিযান প্রায় শেষ পর্যায়ে। দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর শক্ত প্রতিরোধ বলতে গেলে ভেঙে গেছে।’ তুর্কিদের বিশ্বাস নতুন বছরের আগের দিন ইস্তাম্বুল নাইটক্লাবে নৃশংস হামলার পরিকল্পনা করা হয়েছিল এই আল-বাব ও রাক্কা থেকে। এরদোয়ান সম্প্রতি বলেছেন, আল বাব শহরকে আইএস জঙ্গিদের হাত থেকে মুক্ত করা নয় কেবল, সিরিয়ায় তুর্কি সেনা হস্তক্ষেপের প্রকৃত উদ্দেশ্য রাকার সামগ্রিক সীমান্ত অঞ্চল থেকে জিহাদিদের দমন করা। বাহরাইন, সৌদি আরব এবং কাতার সফরের জন্য দেশ ত্যাগের সময় এসব মন্তব্য করেন এরদোয়ান। সাংবাদিকদের তিনি বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য ৫০০০ কিলোমিটারের ওই অঞ্চলকে জঙ্গিমুক্ত করা। দীর্ঘদিন ধরে সিরিয়ায় বেসামরিকদের জন্য একটি মুক্তাঞ্চল গড়ে তোলার ব্যাপারে আলোচনা চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন