
আন্তর্জাতিক ডেস্কঃ জুয়া খেলতে গিয়ে ঝগড়া-মারামারির সূত্রে এক স্বদেশীকে হত্যা ও লাশ টুকরা টুকরা করে গুমের দায়ে দুই পাকিস্তানিকে মৃত্যুদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত। আজ শুক্রবার পাকিস্তানের প্রভাবশালী মিডিয়া জানায়, ফেরি করে টিস্যু পেপার বিক্রয়কারী রাশেদ মুহাম্মদ (৪৫) ও রমজান রিজওয়ান (২৮) নামের দুই পাকিস্তানি তাদের সিঙ্গাপুরের বাসস্থানে অপর পাকিস্তানি মুহাম্মদ নুরকে (৫৯) হত্যা করে। এরপর করাত দিয়ে তার দেহকে খণ্ডবিখণ্ড করে তারা।
পরে নগর রাষ্ট্রটির দুটি স্থান থেকে নুরের খণ্ডিত হাত-পা ও ধর উদ্ধার করে পুলিশ। সিঙ্গাপুরে খুনের শাস্তি মৃত্যুদণ্ড এবং এই দণ্ড ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয়।