News71.com
 International
 18 Feb 17, 10:05 AM
 248           
 0
 18 Feb 17, 10:05 AM

তুরস্কে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩ বছরের শিশু, আহত ১৫ ।।

তুরস্কে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩ বছরের শিশু, আহত ১৫ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কে একটি গাড়ি বোমা বিস্ফোরণে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরো ১৫ জন। গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা। সানলিউরফার গভর্নর গুংগর আজিম টুনা বলেন, এক ব্যক্তি গাড়িটি পার্ক করে যান। এরপর রিমোর্ট কন্ট্রোল ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটান।হামলাকারীর বয়স ১৮-২০ বছরের মতো। নিহত শিশু আদালতের এক ক্লার্কের সন্তান। তবে আহতদের খুব বেশি ক্ষতি হয়নি ।

এর আগে ২০১৫ সালে শহরটিতে দুই মানবাধিকার কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। কর্তৃপক্ষ দাবি করেছিলো জঙ্গি সংগঠন আইএস এই হামলা চালিয়েছিলো। ৩ মাস পর কর্তৃপক্ষ এই ঘটনাকে কেন্দ্র করে ২১জনকে গ্রেফতার করে। তবে গাড়িবোমার এই ঘটনায় সরকারের পদক্ষেপ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন