News71.com
 International
 18 Feb 17, 11:32 AM
 247           
 0
 18 Feb 17, 11:32 AM

ট্রাম্পকে গণমাধ্যমের উপদেশ নেয়ার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ।।

ট্রাম্পকে গণমাধ্যমের উপদেশ নেয়ার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গণমাধ্যমের ওপর চড়াও না হয়ে বরং গণমাধ্যমের উপদেশ নেয়ার পরামর্শ দিয়েছেন। গত বৃহস্পতিবার ট্রাম্প এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ‘অসৎ’ ও ‘নিয়ন্ত্রণের বাইরে’ বলে মন্তব্য করার প্রেক্ষাপটে নিউজিল্যান্ডে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম সম্পর্কে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে টার্নবুল একথা বলেন।

কুইন্সটাউনে এ সংবাদ সম্মেলনে টার্নবুল বলেন, উইনস্টন চার্চিল একবার বলেছিলেন যে গণমাধ্যমের বিরুদ্ধে রাজনীতিবিদদের অভিযোগ, সমুদ্রের বিরুদ্ধে নাবিকের অভিযোগের মতো। তিনি আরও বলেন, এখানে বিতর্কের কিছু নেই। আমরা তো গণমাধ্যমের সঙ্গেই বাস করছি। টার্নবুল হাসি দিয়ে বলেন, আমাদের বার্তা প্রচার করতে হবে। তিনি গণমাধ্যমে কর্মরত সবাইকে নিজ দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন