
আন্তর্জাতিক ডেস্কঃ গণধর্ষণের দায়ে ভারেতর উত্তর প্রদেশের পরিবহনমন্ত্রী গায়ত্রী প্রজাপতির বিরুদ্ধে মামলা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। গত দুই বছর ধরে সাঙ্গপাঙ্গ নিয়ে ৩৫ বছরের এক নারীকে প্রভাবশালী এ সমাজবাদী পার্টির নেতা নিয়মিত গণধর্ষণ করতেন বলে অভিযোগ করা হয়েছে।
উত্তরপ্রদেশের পুলিশ ওই নারীর অভিযোগ নিতে না চাওয়ায় বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সুপ্রিম কোর্ট গায়ত্রী প্রজাপতির বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেয়। এ ঘটনার বিষয়ে প্রতিবেদন ৮ সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে জমা করার নির্দেশও দেওয়া হয়। তার মেয়েকেও মন্ত্রী যৌন নিগ্রহ করেছেন বলে অভিযোগ ওই নারীর।উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ অমেঠি আসন থেকে লডছেন প্রজাপতি। এ ঘটনায় নির্বাচনে বড় ধাক্কা খেল সমাজবাদী পার্টি। খনি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। হাইকোর্টের নির্দেশে সিবিআই এর তদন্তও চলছে তার বিরুদ্ধে।