
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ভাইকে হত্যা অভিযোগে এক উত্তর কোরীয় নাগরিককে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। ৪৬ বছর বয়সী আটক ওই ব্যক্তির নাম রি চই। পুলিশ জানায় গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নিকটবর্তী সেলানগর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে দুই নারী ও আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গত সোমবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের ভাই কিম জং নামকে বিষাক্ত পদার্থ স্প্রে করে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্য ইন্দোনেশিয়ান ও ফিলিপেনো দুই নারীও রয়েছেন।