News71.com
 International
 18 Feb 17, 01:39 PM
 862           
 0
 18 Feb 17, 01:39 PM

তুমুল হট্টগোল ও ভাঙচুরের মুখে ভারতের দক্ষিনের রাজ্য তামিলনাডু বিধানসভায় আস্থা ভোট গ্রহন মুলতুবি

তুমুল হট্টগোল ও ভাঙচুরের মুখে ভারতের দক্ষিনের রাজ্য তামিলনাডু বিধানসভায় আস্থা ভোট গ্রহন মুলতুবি

আন্তর্জাতিক ডেস্ক : গোপন ব্যালটে আস্থা ভোট নেওয়ার দাবিতে তুমুল হট্টগোল ও ভাঙচুরের মুখে ভারতের দক্ষিনের রাজ্য তামিলনাডু বিধানসভার আস্থা ভোট গ্রহন মুলতবি হয়েছে । সদ্য গঠিত শশীকলার ঘনিষ্ট মুখ্যমন্ত্রী পালিনস্বামীকে আজ আস্থা ভোটের মুখামুখি হতে হয় রাজ্যপালের নির্দেশে । বিধান সভার এই বিশেষ অধিবেশন শুরু থেকেই রাজ্যের বিরোধী দল এম করুনানিধির ডিএমকে গোপনে ভোট গ্রহনের দাবী জানিয়ে আসছিলেন। এছাডাও ফ্লোরে ডিএমকে ও রাজ্যের তৃতীয় বৃহত্তর দল কংগ্রেস তাদের সমর্থন পরনিরসিলভামকে জানাবেন বলে জানালে পরিস্থিতি জটিল আঁকার ধারন করে । বর্তমান পরিস্থিতি এতটাই নাজুক আঁকার ধারন করছে যে জয়ললিতা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এআইএডিএমকে ভাঙনের পথে হাটছে।

উল্লেখ্য গত দুই সপ্তাহ ধরে তামিল রাজনীতিতে ক্ষমতা দখল নিয়ে চলছে নাটকের পর নাটক । সদ্য প্রয়াত জে জয়ললিতার দল এআইএডিএমকে দুই পক্ষ কেউ কাউকে কোন প্রকার ছাড় নিতে নারাজ। বিবাদমান দুটি পক্ষের মধ্যে এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ভারতের দক্ষিনের আম্মাখ্যাত জে জয়ললিতার একান্ত সচিব দীর্ঘ দিনের সাথী শশীকলা ও তার ঘনিষ্টজনরা আর প্রতিপক্ষর নেতৃত্বে রয়েছেন জয়ললিতা মনোনীত রাজ্যের মুখ্যমন্ত্রী পনির সিলভাম ও এআইএডিএমকে'র কার্যকর সভাপতি সহ দলের বেশ কয়েকজন প্রভাবশালী সাংসদ । ইতিমধ্যেই একে অপরকে বহিস্কার ও পাল্টা বহিস্কার করেছে।

জয়ললিতা মনোনীত মুখ্যমন্ত্রী পনিরসিলভাম গ্রুপের দাবী তাঁরাই জয়ললিতার পছন্দের তালিকায় । শশীকলা দলের কেউ নয় । শশীকলার সিদ্ধান্ত আম্মার পছন্দের পরিপন্থি । দূরনীতির মামলায় জেলে যাওয়ার আগে শশীকলা তার নিকট আত্মীয়দের দলে পূনর্বাসন দিয়ে গেছেন যাদের বিরুদ্ধে আম্মা ( জে জয়ললিতা ) সাংগঠনিক ব্যবস্থা নিয়েছিলেন । অনেককে বহিস্কারও করেছিলেন। তাই শশীকলার হাতে আম্মার দল নিরাপদ নয় । তারা শশীকলাকে বাদ দিয়ে দলে ঐক্য প্রতিষ্ঠারও দাবী জানান।

তবে শশীকলা শিবির শুরু থেকেই রাজ্যে বিধান সভার সদস্য (এমএলএ) দের নিজ কব্জায় রাখেন। কোন অবস্থাতেই যাতে তারা প্রতিপক্ষর সাথে হাত মেলাতে না পারে সেজন্য তারা সকল এমএলএ কে চেন্নাইয়ের গোল্ডেন বে রিসোর্টে এক সাথে রাখেন। তাদের সাথে বাইরের সব ধরনের মোবাইল সংযোগ বন্ধ করে দেওয়া হয় । পরিস্থিতি এতটাই জটিল আঁকার ধারন করে যে পনিরসিলভাম গ্রুপ এমএলএ দের অপহরন করে গৃহবন্ধি করার অভিযোগ আনেন। আর এই ঘোলাটে পরিস্থিতির মধ্যেই শশীকলাকে সুপ্রিম কোর্ট দূরনীতির মামলায় ৪ বছরের জন্য জেল দেন। তবে জেলে যাওয়ার আগে শশীকলা তার ঘনিষ্ঠ পালিনিস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেন । আর আজ বিধানসভায় শশীকলা মনোনীত মুখ্যমন্ত্রীর আস্থা ভোট অনুষ্ঠিত হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন