News71.com
 International
 18 Feb 17, 06:17 PM
 267           
 0
 18 Feb 17, 06:17 PM

নাসা প্যাড থেকে খাদ্য ও যন্ত্রপাতি দিয়ে মনুষ্যবিহীন কার্গোযান পাঠাচ্ছে স্পেসএক্স ।।

নাসা প্যাড থেকে খাদ্য ও যন্ত্রপাতি দিয়ে মনুষ্যবিহীন কার্গোযান পাঠাচ্ছে স্পেসএক্স ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থান করা নভোচারীদের কাছে খাদ্য ও যন্ত্রসামগ্রী পাঠাতে স্পেসএক্স মনুষ্যবিহীন একটি মহাকাশ যান উৎক্ষেপণ করছে। ঐতিহাসিক নাসা প্যাড থেকে আজ শনিবার এটি উৎক্ষেপণ করা হবে। কেপ কানাভারালের লাঞ্চপ্যাড ৩৯ এ থেকে স্থানীয় সময় সকাল ১০টা ১ মিনিটে ড্রাগন নামের কার্গোযানটির উৎক্ষেপণ করা হবে। আগামী সোমবার সকাল নাগাদ কার্গোযানটি মহাকাশ কেন্দ্রে পৌঁছাবে। এর আগে এটি দু’দিন কক্ষ পথে পরিভ্রমণ করবে।

১৯৬০ ও ১৯৭০’র দশকে চাঁদে মার্কিন মহাকাশ সংস্থার মিশনের জন্য এটি নির্মাণ করা হচ্ছে। স্পেসএক্স নাসার সাথে আলোচনা করে ২০১৩ সালে লাঞ্চপ্যাডটি ইজারা নেয়। স্পেসএক্সের চীফ অপারেটিং অফিসার জিনি শটওয়েল জানান, ২০১৮ সালের মধ্যে মহাকাশে নভোচারী পাঠানোর জন্য এটিকে সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়। আধুনিক মহাকাশ যান পাঠানোর মতো করে একে উপযোগী করতে কোম্পানির ১০ কোটি মার্কিন ডলার ব্যয় হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন