
আন্তর্জাতিক ডেস্ক : সকল বিরোধী শিবিরকরে বাইরে রেখে শুধুমাত্র নিজ দলের সদস্যদের আস্থাভোটে জিতলেন তামিলনাডু'র সদ্যনিযুক্ত মুখ্যমন্ত্রী পালানিস্বামী । ২৩৪ সদস্যের বিধানসভায় আস্থাভোটে অংশ নিয়েছেন এআইএডিএমকে'র উভয় শিবিরের মাত্র ১৩৩জন এমএলএ। প্রকাশ্য ভোট দেয়ার প্রতিবাদ করে ও গোপন ব্যালটে আস্থা ভোটের দাবী জানিয়ে উত্তেজনা সৃষ্টির অভিযোগ এনে রাজ্যের বিরোধীদল এম করুনানিধির ডিএমকে' কে ভোটের বাইরে রাখা হয় । আর গুরুত্ব না থাকায় জাতীয় কংগ্রেস বিধানসভা থেকে ওয়াকআউট করে । সব মিলিয়ে আজকের তামিল বিধানসভার আস্থাভোট হয়ে পড়ে সম্পূর্ণ একদলীয় ও গুরুত্বহীন । স্বাভাবিক অবস্থায় আস্থাভোটে জিততে তাঁর লাগত অন্তত ১১৭জনের সমর্থন। কিন্ত আজকের বাস্তবতায় মাত্র মেজরিটির জন্য দরকার ছিল মাত্র ৬৬ জন এমএলএ'র সমর্থন ।
ভোটের অঙ্ক ভিতরে যাই থাকুকনা কেন রাজ্যে বিধানসভার প্রধান বিরোধীদল ডিএমকে ও তৃতীয় বৃহত্তর দল জাতীয় কংগ্রেস ভোটে অংশ না নেয়ায় আস্থাভোট সম্পুর্ণ গুরুত্বহীন হয়ে পড়ে । জানাগেছে প্রকাশ্য ভোট এবং ডিএমকে ও কংগ্রেস না থাকায় ভোটের আগেই হেরে যায় পনিরসিলভাম শিবির। পনিরসিলভাম ঘনিষ্টদের দাবী তাদের সাথে শশীকলা শিবিরে থাকা অর্ধশতাধিক এমএলএর গোপন যোগাযোগ ছিল। গোপন ব্যালটে ভোট হলে এর প্রভাব পড়ত । পাশাপাশি ডিএমকে ও কংগ্রেস পনিরসিলভাম শিবিরকে সমর্থন দেয়ায় সকাল থেকেই আজকের বিধানসভার আস্থাভোট নিয়ে যথেষ্ট উত্তেজনা ছিল। যেকারনে আজ সকালে আস্থাভোটের জন্য বিধানসভার বিশেষ অধিবেশন বসলে ডিএমকে বিধায়কগন গোপন ব্যালটে আস্থাভোটের দাবিতে সরব হোন ।
শশীকলার অনুসারিরা এতে বাঁধা দিলে বিধানসভার ফ্লোরে তুমুল হট্টগোল বেধে যায় । যার জেরে অধিবেশন বেলা একটা পর্যন্ত স্থগিত হয়ে যায়। ডিএমকে দাবি করে, ভোট করতে হবে গোপন ব্যালটে। বিধানসভার অধ্যক্ষ পি ধনপাল তাতে রাজি না হওয়ায় কাগজ ছিঁড়ে, চেয়ার ভেঙে, মাইক্রোফোন উপড়ে ফেলে প্রচণ্ড ঝামেলা পাকান বিধায়করা। হট্টগোলের জেরে অধ্যক্ষ বিধানসভা থেকে ওয়াক আউট করেন, অধিবেশন স্থগিত হয়ে যায় বেলা ১টা পর্যন্ত। কিন্তু ফের অধিবেশন বসলেও হইচই থামেনি। অধ্যক্ষ ডিএমকে বিধায়কদের সভা থেকে বহিষ্কার করলেও তাঁরা সভা ছাড়তে অস্বীকার করেন। ফলে আস্থাভোট গ্রহণ স্থগিত হয়ে যায় বেলা ৩টে পর্যন্ত।
পালানিস্বামীর প্রতিপক্ষ ও পনীরসেলভমের সঙ্গে ছিল তার নিজ দল জে জয়ললিতার ১১জন বিধায়কের প্রকাশ্য সমর্থন। বাকিদের গোপনে ভোট দেওয়ার কথা ছিল বলে তাদের দাবী ।তবে বিরোধী ডিএমকে ও কংগ্রেস সমর্থন করে তাঁকে। ডিএমকে-র ৮৮জন বিধায়কের ভোটাভুটিতে যোগ দেওয়ার কথা ছিল। কংগ্রেসের ৮ ও এক আইইউএমএল বিধায়কেরও ভোট দেওয়ার কথা ছিল পালানিস্বামীর বিপক্ষে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ১২২জনের সমর্থনের দাবী থাকলেও বিপক্ষও নেহাত কমজোর ছিল না, তাঁরাও ভোটের আগেই ছিলেন ১০৯। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারনা গোপনে ভোট হলেই শশীকলার এই পাশা খেলা পাল্টে যেত । কিন্তু ডিএমকে বিধায়করা বহিষ্কৃত হওয়ায় তাঁরা আর ভোটে যোগ দিতে পারেননি। কংগ্রেসও বয়কট করে ভোটাভুটি। ফলে পালানিস্বামীর জয়ের পথ সুগম হয়ে যায়।
আজ সকালে বিধানসভার অধিবেশন বসলে ডিএমকে নেতা এম কে স্ট্যালিন প্রশ্ন তোলেন, এত তাড়াতাড়ি আস্থাভোট করানোর দরকার পড়ল কেন, রাজ্যপাল যেখানে এ জন্য ১৫দিন সময় দিয়েছেন। দাবি করেন, ভোট হোক গোপন ব্যালটে, ফ্লোর টেস্ট হোক আর একদিন। বিধায়কদের সঙ্গে কয়েদিদের মত আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এরপর গোপন ব্যালটের দাবিতে অধ্যক্ষকে ঘেরাও করেন ডিএমকে বিধায়করা। প্রাক্তন মুখ্যমন্ত্রী এআইএডিএমকে-র ও পনীরসেলভমের সমর্থনে হইচই শুরু করেন তাঁরা। আবার পালানিস্বামী সমর্থক বিধায়করা শুরু করেন বিপক্ষে স্লোগান। অভিযোগ, টানাটানির চোটে তাঁর জামা ছিঁড়ে যায়।