News71.com
 International
 19 Feb 17, 06:03 PM
 199           
 0
 19 Feb 17, 06:03 PM

আইএস অধ্যুষিত মসুল অভিযানের ঘোষণা দিয়েছে ইরাকের প্রধানমন্ত্রী ।।

আইএস অধ্যুষিত মসুল অভিযানের ঘোষণা দিয়েছে ইরাকের প্রধানমন্ত্রী ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আইএসের দখলে থাকা ইরাকের মসুল শহর পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। চলতি বছরের প্রথমেই শহরের পূর্বদিক পুনরুদ্ধার করে সরকার বাহিনী ও তার মিত্ররা। তবে পশ্চিমাঞ্চল উদ্ধার করাটাই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। 

জাতিসংঘ অবশ্য সতর্ক করে দিয়েছে, সেখানে আটকা পড়া হাজার হাজার মানুষের নিরাপত্তার বিষয় যেন সর্বোচ্চ প্রাধাণ্য দেয়া হয়। হায়দার আল আবাদি বলেন, আমরা মসুল স্বাধীন করতে আসছি। আপনার আতঙ্কিত হবেন না। আইএসের সন্ত্রাসের হাত থেকে আমাদের নাগরিকদের মুক্ত করতে আমাদের বাহিনী অভিযান চালাচ্ছে। এই মুহূর্তে ইরাকি বাহিনী মসুল ঘিরে রেখেছে। আর বিমান হামলার জন্য প্রস্তুত মার্কিন জোট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন