News71.com
 International
 19 Feb 17, 06:05 PM
 197           
 0
 19 Feb 17, 06:05 PM

কঙ্গোয় জাতিগত হামলায় ২৫ জন বেসামরিক লোক নিহত ।।

কঙ্গোয় জাতিগত হামলায় ২৫ জন বেসামরিক লোক নিহত ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী কঙ্গোর গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে জাতিগত নান্দে সম্প্রদায়ের মিলিশিয়াদের হামলায় ২৫ বেসামরিক লোক নিহত হয়েছেন। এদের প্রায় সকলকেই গতকাল শনিবার চাপাতি দিয়ে শিরশ্বেদ করা হয়েছে। নর্থ কিভু প্রদেশের গভর্নরের স্থানীয় প্রতিনিধি ফ্রান্সিস বাকুন্দাকাবো বলেন, কিয়াঘালা গ্রাম ও এর আশপাশের এলাকায় মিলিশিয়া সংগঠন মাই-মাই মাজেম্বের সদস্যরা চাপাতি দিয়ে ২৫ বেসামরিক লোককে শিরশ্বেদ করেছে। নিহতদের সকলেই হুতু সম্প্রদায়ের বেসামরিক। স্থানীয় সময় গতকাল শনিবার ভোর ৪টা থেকে সকাল ৮টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেও জানান তিনি।

সুশীল সমাজের স্থানীয় প্রতিনিধি হোপ কুবুয়া বলেন, নিহতদের মধ্যে ২৪ জনকে চাপাতি দিয়ে কুপিয়ে ও এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে নান্দে ও হুতু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং নর্থ কিভুর মধ্যাঞ্চলীয় গ্রামগুলোতে উভয়পক্ষই প্রতিপক্ষের ওপর হামলা চালিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন