News71.com
 International
 19 Feb 17, 06:21 PM
 228           
 0
 19 Feb 17, 06:21 PM

ক্ষমতা গ্রহনের প্রথম মাসেই ভ্রমণ খরচ নিয়ে সমালোচনার কাঠগড়ায় প্রেসিডেন্ট ট্রাম্প ।। তার এক মাসের খরচ, ওবামার ১২ মাসের সমান

ক্ষমতা গ্রহনের প্রথম মাসেই ভ্রমণ খরচ নিয়ে সমালোচনার কাঠগড়ায় প্রেসিডেন্ট ট্রাম্প ।। তার এক মাসের খরচ, ওবামার ১২ মাসের সমান

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না ডোনাল্ড ট্রাম্পের। এবার তিনি ভ্রমণ খরচ নিয়ে সমালোচনার কাঠগড়ায়। কনজারভেটিভ পর্যবেক্ষণ সংস্থা জুডিসিয়াল ওয়াচের হিসাব অনুযায়ী, ট্রাম্পের এক মাসের ভ্রমণ খরচ নাকি ওবামার পুরো বছরের ভ্রমণ খরচের কাছাকাছি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত এক মাসে ৩ বার ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাব ভ্রমণ করেছেন ট্রাম্প। এ ছাড়া তার ছেলে ব্যবসার কাজে একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন। এতে মোট ব্যয় হয়েছে এক কোটি ১৩ লাখ ডলার।

আর গত ৮ বছরে গড়ে প্রতিবছর ওবামার ভ্রমণ খরচ ছিল এক কোটি ২১ লাখ ডলার। এর আগে ২০১২ সালে অবশ্য ট্রাম্প নিজেই ওবামার ভ্রমণ খরচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এক টুইটার বার্তায় তখন তিনি লেখেন, 'প্রেসিডেন্ট বারাক ওবামার অবকাশযাপনজনিত ভ্রমণে লাখ লাখ ডলার খরচ হচ্ছে- বিষয়টি অবিশ্বাস্য!' এমন টুইটের পর ট্রাম্পের ভ্রমণ খরচ প্রকাশিত হলে সমালোচনার ঝড়টা যেন একটু বেশিই বেগ পেয়েছে। এ বিষয়ে জুডিসিয়াল ওয়াচের প্রেসিডেন্ট টম ফিটন বলেন, মার-এ-লাগোতে ভ্রমণ বিনামূল্যে নয়, এই বিষয়টা ট্রাম্পও জানেন।

পাম বিচ কাউন্টি শেরিফ রিক ব্রাডশো বলেন, ২০ই জানুয়ারি থেকে এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের ৩ দফা ফ্লোরিডা ভ্রমণে নিরাপত্তাজনিত ব্যয় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ডলার। জানা গেছে, ট্রাম্প-ব্র্যান্ড টাওয়ারের কাজে এরিক ট্রাম্পের উরুগুয়ে সফরকালে সিক্রেট সার্ভিস এজেন্টের খরচ হয় ৮৮ হাজার ৩২০ ডলার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন