News71.com
 International
 19 Feb 17, 06:24 PM
 214           
 0
 19 Feb 17, 06:24 PM

নেদারল্যান্ডসের ট্রাম্প,ভোটে জিতলে মসজিদ বন্ধ, মুসলিম প্রবেশও নিষিদ্ধ হবে ।। গার্ট উইল্ডার্স  

নেদারল্যান্ডসের ট্রাম্প,ভোটে জিতলে মসজিদ বন্ধ, মুসলিম প্রবেশও নিষিদ্ধ হবে ।। গার্ট উইল্ডার্স     

আন্তর্জাতিক ডেস্কঃ নির্বাচনী ক্যাম্পেইন শুরু করলেন গার্ট উইল্ডার্স। নেদারল্যান্ডসের পার্লামেন্টারি নির্বাচনের ক্যাম্পেইনে তিনি চমকে দিলেন সবাইকে। সেখানে প্রতিজ্ঞা করলেন, নির্বাচিত হলে তিনি দেশটিতে মুসলিমদের ইমিগ্রেশন বন্ধ করবেন। দেশজুড়ে সব মসজিদ বন্ধ করে দেবেন। তিনি আশাপ্রকাশ করেন, দেশের ইমিগ্র্যান্ট সংক্রান্ত এক গ্লোবাল অভ্যুত্থান তাকে ক্ষমতায় বসাবে।এই রাজনীতিবিদের ক্যাম্পেইনে নিরাপত্তা জোরদার করা হয়। ২০০৪ সাল থেকে রীতিমতো লুকিয়ে আছেন তিনি। ওই সময় ডাচ চলচ্চিত্র নির্মাতা থিয়ো ভ্যান গগ খুন হন এক ইসলামপন্থীর হাতে। এর পর থেকে মানুষের মাঝে খুব কম দেখা গেছে গার্টকে।

সম্প্রতি উইল্ডার্স বলেন, আমরা নিজেদের সরকার গঠনে দেখতে চাই। নেদারল্যান্ডসকে ইসলামমুক্ত করতে প্রয়োজনীয় নীতি নির্ধারণর আশ্বাস দেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ঠিক এমটাই করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাই তিনি হল্যান্ডের ট্রাম্প হতে চলেছেন বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা। তার ফ্রিডম পার্টি ভোটের প্রচারে ১৭ শতাংশ হারে এগিয়ে রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী মার্ক রুটে সামান্য শতাংশের হিসাবে পিছিয়ে রয়েছেন। তিনি উইল্ডার্সের ইমিগ্র্যান্ট বিষয়ক নীতির সঙ্গে নিজেকে কিছুটা মানিয়ে নিয়ে পার্থক্য ঘুচিয়েছেন। সমৃদ্ধ অর্থনীতি গঠন বিষয়ে তার তত্ত্ব দিয়েও নির্বাচনী প্রচারণায় বেশ এগিয়েছেন।

কিন্তু নির্বাচনে জিতলেও উইল্ডার্সের সরকার গঠন করতে বেশ বেগ পেতে হবে। কারণ বড় দলগুলোর অধিকাংশই তার সঙ্গে জোট সরকার বাঁধতে নারাজ। তা ছাড়া উইরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার মতো সিদ্ধান্তের বিরুদ্ধেই যাবে পরবর্তী ডাচ পার্লামেন্ট। মার্চের ১৫ তারিখে পার্লামেন্টারি ইলেকশন অনুষ্ঠিত হবে। রটারডামের এক শহরতলী স্পিজকেনিসিতে ফ্রিডম পার্টির শক্ত অবস্থান রয়েছে। সেখানেই এই নির্বাচনী ক্যাম্পেইন শুরু হয়। বন্দর শহর রটারডাম এমন এক স্থান যেখানে জাতিগত বৈচিত্র্য বিরাজ করে। সেখানে মুসলমানদের সংখ্যা নেহাত কম নয়। উইল্ডার্সের বিজয় ফ্রেঞ্চ মিত্র ম্যারিন লি পেন এবং ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানির সঙ্গে সম্পর্ক পোক্ত করবে। এরা উভয়ই ইউরোপিয়ান বিরোধী ডানপন্থী দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন