News71.com
 International
 19 Feb 17, 07:20 PM
 259           
 0
 19 Feb 17, 07:20 PM

সৌদি আরবে তেলের পাইপলাইন ফুটো, নিহত ১ আহত ৩

সৌদি আরবে তেলের পাইপলাইন ফুটো, নিহত ১ আহত ৩

 

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে তেলের পাইপলাইন ফুটো হয়ে একজন ঠিকাদার নিহত ও ৩ জন আহত হয়েছে। আজ রবিবার দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন বৃহৎ তেল কোম্পানি আরামকো এ কথা জানায়। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরামকো অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে এই ঘটনায় একজন ঠিকাদার নিহত এবং এক কর্মী ও অপর দুই ঠিকাদার আহত হয়েছে। ’ জানা গেছে, কোম্পানীর প্রধান দাহরান কম্পাউন্ড থেকে ৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে আবকাইকে এই দুর্ঘটনাটি ঘটে। আরো জানা গেছে, হাসপাতালে চিকিৎসা নেয়ার পর এ ঘটনায় আহত দুই ঠিকাদারকে ছেড়ে দেওয়া হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন