News71.com
 International
 19 Feb 17, 07:22 PM
 244           
 0
 19 Feb 17, 07:22 PM

ইরান বৈশ্বিক জঙ্গিবাদের মদদদাতা ।। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর

ইরান বৈশ্বিক জঙ্গিবাদের মদদদাতা ।। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর বলেছেন, ইরান হচ্ছে বৈশ্বিক জঙ্গিবাদের প্রধান মদদদাতা। আজ রবিবার মিউনিখে নিরাপত্তা সম্মেলনে ইরানের সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, ইরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রেখেছে এবং আমাদের ধ্বংস করতে চায়।

জুবেইর বলেন, ইরান বৈশ্বিক জঙ্গিবাদের একমাত্র এবং প্রধান মদদদাতা। মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রাখতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। ইরান যতক্ষণ পর্যন্ত না তাদের মনোভাব পরিবর্তন করবে ততক্ষণ তাদের সঙ্গে সমঝোতা করা খুব কঠিন। জুবেইর বলেন, ইরান সিরিয়ায় বাশার আল আসাদকে সমর্থন দিচ্ছে, ইয়েমেনে হুথি বিদ্রোহীদের মদদ দিচ্ছে। তিনি যোগ করেন, ইরানকে রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ব্যবস্থা নিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন