
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমকে ‘ মার্কিন জনগণের প্রধান শত্রু’ আখ্যায়িত করেছেন। তবে ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত জিম ম্যাটিস বলেন, গণমাধ্যমের সঙ্গে তার কোনো সমস্যা নেই । মধ্যপ্রাচ্য প্রথম সফরে গিয়ে তিনি এ কথা বলেন। গণমাধ্যম বিষয়ে ট্রাম্পের বক্তব্য সম্পর্কে তিনি একমত কী না এই বিষয়ে জিজ্ঞাসা করলে ম্যাটিস বলেন, গণমাধ্যমের সঙ্গে আমার বেশ কয়েকবার তিক্ততা সৃষ্টি হয়েছে। তবে আম মনে করি না গণমাধ্যম আমাদের শত্রু, বরং একটা দিক যেটা আমাদের সামলাতে হয়। আমার ব্যক্তিগতভাবে গণমাধ্যমের সঙ্গে কোনো সমস্যা নেই ।