
আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি বাজারে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরো ২৫ জন। দেশটিতে নতুন প্রেসিডেন্ট শপথ নেয়ার একদিন আগে এই ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটল।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বোমা হামলায় বাজারটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে স্থানীয় মেয়র আহমেদ আবদুল আফ্রাক্স। তবে ধারণা করা হচ্ছে, সোমালিয়াকে অস্থিতিশীল করে রাখা জঙ্গি সংগঠন আল শাবাব রয়েছে এই হামলার পেছনে।