
আন্তর্জাতক ডেস্কঃ পাকিস্তানের উত্তরাঞ্চলে তুষারচাপায় অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন। তুষারের নিচে আটকা পড়ে আছে অন্তত ৪ জন। গতকাল রবিবার এ ঘটনা ঘটে।
এই ঘটনায় আরো ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তা। খাইবার পাখতুখুয়া প্রদেশের দির ও চিত্রাই জেলার সংযোগকারী টানেলের কাছে এই ঘটনা ঘটে। আটকা পড়াদের উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে। চলতি মাসের প্রথম দিকেই তুষারচাপায় ২০টি বাড়ি ভেঙে যায় ও ১৩ জন নিহত হন।