News71.com
 International
 20 Feb 17, 05:53 PM
 247           
 0
 20 Feb 17, 05:53 PM

ইয়েমেনের বিদ্রোহীরা ১২ ত্রানকর্মীকে অপহৃরন করেছে

ইয়েমেনের বিদ্রোহীরা ১২ ত্রানকর্মীকে অপহৃরন করেছে

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী হোদেইদা শহর থেকে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের স্থানীয় ১২ সাহায্য কর্মীকে অপহরণ করেছে বিদ্রোহীরা। স্থানীয় কয়েকটি সূত্র আজ সোমবার জানায়, সৌদী নেতৃত্বাধীন জোটের কাছ থেকে ত্রাণ সাহায্য গ্রহণ ও বিতরণ করার অভিযোগে গত বৃহস্পতিবার তাদেরকে অপহরণ করা হয়। অপহৃতরা সবাই ইয়েমেনের নাগরিক। সৌদী নেতৃত্বাধীন জোট ২০১৫ সালের মার্চ থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। লোকাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী আব্দুল রাকিব ফাত্তাহ এক বিবৃতিতে বলেন, গত সপ্তাহে বিদ্রোহী নিয়ন্ত্রিত হোদেইদার হালি এলাকায় অবস্থিত দাতা সংস্থার কার্যালয় থেকে ১২ কর্মীকে অপহরণ করা হয়েছে।

আরব জোটের সমর্থনে প্রেসিডেন্ট হাদির প্রতি অনুগত বাহিনী হোদেইদার কাছাকাছি অগ্রসরের প্রেক্ষাপটে আজ সোমবার এ অপহরণের খবর প্রকাশিত হল। ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল বিদ্রোহীদের দখলমুক্ত করে হাদির নেতৃত্বাধীন বাহিনীর কাছে হস্তান্তরের লক্ষ্যে ২০১৫ সালের মার্চে সৌদী নেতৃত্বাধীন জোট বিদ্রোহীদের উপর বিমান হামলা শুরু করলে দেশটিতে যুদ্ধ তীব্র হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ইয়েমেনে দুই বছরের যুদ্ধে ৭ হাজার ৪শ’র বেশি মানুষ নিহত ও ৪০ হাজার মানুষ আহত হয়েছে। ইয়েমেনে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়ক জেমস ম্যাক গোল্ডড্রিক গত জানুয়ারিতে বলেন, ২০১৫ সাল থেকে ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন